Showing posts with label সবজি. Show all posts
Showing posts with label সবজি. Show all posts

Thursday, 13 October 2016

লাবড়া




উপকরণ:

বেগুন ২টি, মিষ্টি কুমড়া অর্ধেক, পটল -৬টি, আলু -৫টি, চিচিঙ্গা ২টি, আদাবাটা চা-চামচ, জিরাবাটা আধা চা-চামচ, হলুদ চা-চামচ, মরিচের গুঁড়া চা-চামচ, গরম মশলার গুঁড়া চা-চামচ, পাঁচফোড়ন চা-চামচ, কাঁচা মরিচ -৬টি, তেল কাপ, শুকনা মরিচ ৫টি, তেজপাতা -৩টি, লবণ স্বাদমতো, চিনি টেবিল চামচ এবং ঘি চা-চামচ।

প্রণালি:

সবজিগুলো একটু বড় আকারে কেটে কড়াইতে তেল দিয়ে একটু গরম হয়ে এলে তাতে তেজপাতা, শুকনা মরিচ, পাঁচফোড়ন দিয়ে কিছুক্ষণ রেখে এক এক করে জিরাবাটা, আদাবাটা, হলুদ, শুকনা মরিচের গুঁড়া আর লবণ দিয়ে একটু নেড়েচেড়ে তাতে সবজি দিতে হবে। সবজি ভালোভাবে নাড়াতে হবে, যাতে মশলা ভালোভাবে মিশে যেতে পারে। সবজি মশলায় মেখে হালকা সেদ্ধ-ভাব এলে তাতে দেড় কাপ পানি দিয়ে ঢেকে দিতে হবে। - মিনিট পর সবজির জল শুকিয়ে এলে গরম মশলার গুঁড়া, কাঁচা মরিচ, চিনি ঘি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চুলা বন্ধ করে দিতে হবে। একটু ঠান্ডা হলে অন্য একটি পাত্রে ঢেলে পরিবেশন করতে হবে লাবড়া বা পাঁচমিশালি সবজি।


সংগৃহীত প্রথম আলো

ছোলার ডাল





উপকরণ:

ছোলার ডাল ধুয়ে সেদ্ধ করা ৫০ গ্রাম, আদাবাটা টেবিল চামচ, জিরা চা-চামচ, শুকনা মরিচ ৮টি, তেজপাতা ৪টি, কাঁচা মরিচ কয়েকটি, লবণ স্বাদমতো, হলুদ আধা চা-চামচ, চিনি চা-চামচ, ঘি টেবিল চামচ, তেল আধা কাপ এবং গরম মশলার গুঁড়া আধা চামচ।

প্রণালি:

ডাল সেদ্ধ করার সময় লবণ হলুদ দিয়ে দিতে হবে। এবার কড়াইতে আধা কাপ তেল দিতে হবে। তেল গরম হয়ে এলে তাতে তেজপাতা শুকনা মরিচ ভেজে নিতে হবে। এরপর জিরার সম্ভার দিতে হবে। এবার আদাবাটা দিয়ে একটু নেড়ে সেদ্ধ ডাল চিনি দিন। -১০ মিনিট ডাল ফুটিয়ে তাতে কাঁচা মরিচ, গরম মশলার গুঁড়া ঘি দিয়ে একটি পাত্রে নামিয়ে পরিবেশন করুন।



সংগৃহীত প্রথম আলো

আলুর দম




উপকরণ

জিরা আধা চা-চামচ, তেজপাতা -৩টি, শুকনা মরিচ -৬টি, আদাবাটা টেবিল চামচ, টমেটোবাটা বা টমেটো সস টেবিল চামচ, কাজুবাদাম ১০-১২টি, কিশমিশ ১০-১২টি, হলুদ গুঁড়া আধা চা-চামচ, লবণ দেড় চা-চামচ, তেল আধা কাপ, ঘি টেবিল চামচ, আলু আগে থেকে সেদ্ধ করা ৫০০ গ্রাম, চিনি টেবিল চামচ গরম মশলার গুঁড়া চা-চামচ।


প্রণালি

কড়াইতে প্রথমে তেল দিতে হবে। তেল একটু গরম হয়ে এলে তাতে তেজপাতা, জিরা, শুকনা মরিচ দিতে হবে। একটু নেড়েচেড়ে তাতে আদাবাটা, টমেটোর সস, হলুদ লবণ দিয়ে সেদ্ধ আলু এবং একে একে চিনি, কাজুবাদাম, কিশমিশ, কাঁচা মরিচ, গরম মশলার গুঁড়া ঘি দিয়ে অল্প আঁচে - মিনিট ভাপে রেখে অন্য পাত্রে ঢেলে পরিবেশন করতে হবে।


সংগৃহীত প্রথম আলো

স্পাইসি ফুলকপি টেম্পুরা




উপকরণ

ফুলকপি একটি, কর্নফ্লাওয়ার তিন ভাগের এক ভাগ কাপ, ময়দা দুই টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া আধা চা-চামচ, পাপরিকা আধা চা-চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, কারি পাউডার আধা চা-চামচ, নারকেল কোরানো দুই টেবিল চামচ, লবণ স্বাদমতো, জলপাই তেল দুই টেবিল চামচ, চিলি সস দুই টেবিল চামচ, টমেটো কেচাপ দুই টেবিল চামচ, পুদিনা পাতার কুচি তিন ভাগের এক ভাগ কাপ।


প্রণালি

প্রথমে ফুলকপি ছোট টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার কপির টুকরাগুলো ডুবপানিতে পাঁচ মিনিট সেদ্ধ করে নিন। এতে কর্নফ্লাওয়ার, ময়দা, মরিচের গুঁড়া, পাপরিকা, গোলমরিচের গুঁড়া, কারি পাউডার, জলপাই তেল, লবণ মাখিয়ে একটি বেকিং ট্রেতে ছড়িয়ে দিয়ে বেক করুন ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে ১৫ মিনিট। এরপর ওভেন থেকে বের করে চিলি সস, টমেটো কেচাপ, পুদিনা পাতার কুচি নারকেলের কুচি মাখিয়ে আবার ওভেনে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে বেক করুন ২০ মিনিট। হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার স্পাইসি ফুলকপি টেম্পুরা।


সংগৃহীত 
প্রথম আলো


কর্ন টেম্পুরা





উপকরণ

ভুট্টার দানা এক কাপ, ময়দা তিন ভাগের এক ভাগ কাপ, কর্নফ্লাওয়ার তিন ভাগের এক ভাগ কাপ, গোল মরিচের গুঁড়া আধা চা-চামচ, পাপরিকা আধা চা-চামচ, কালিজিরা আধা চা-চামচ, বরফঠান্ডা পানি সামান্য, লবণ স্বাদমতো, ধনেপাতা মিহি কুচি দুই টেবিল চামচ, ব্রেড ক্রাম্ব দুই টেবিল চামচ, তেল ভাজার জন্য।


প্রণালি

সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিন। এবার একটি প্যানে তেল গরম করুন। মাখানো মিশ্রণ কিছুটা করে হাতে নিয়ে পেঁয়াজুর মতো করে তেলে ছেড়ে দিন। বাদামি হলেই নামিয়ে সস দিয়ে পরিবেশন করুন।


সংগৃহীত 
প্রথম আলো

ভেজিটেবল টেম্পুরা




উপকরণ

আলু একটি (বড়), গাজর একটি, ক্যাপসিকাম একটি, বেগুন একটি, টেম্পুরা ব্যাটারের জন্য ময়দা আধা কাপ, কর্নফ্লাওয়ার আধা কাপ, ডিম একটি, লবণ স্বাদমতো, লাল মরিচের গুঁড়া চার ভাগের এক চা-চামচ, গোলমরিচের গুঁড়া চার ভাগের এক চা-চামচ, বরফ-ঠান্ডা পানি চার ভাগের এক ভাগ কাপ বা কিছু বেশি, তেল ভাজার জন্য।


প্রণালি

প্রথমে সবজিগুলো লম্বা আঙুলের মতো আকারে কেটে নিন। এবার এগুলো ধুয়ে পানি ভালোমতো ঝরিয়ে নিন। অন্য একটি পাত্রে তেল বাদে বাকি সব উপকরণ মিলিয়ে টেম্পুরা ব্যাটার তৈরি করুন। এবার সবজির স্টিকগুলো একটি একটি করে মিশ্রণে ডুবিয়ে গরম তেলে ভেজে তুলুন। সস বা যেকোনো চাটনি দিয়ে পরিবেশন করুন।


সংগৃহীত 
প্রথম আলো