Showing posts with label মুরগি. Show all posts
Showing posts with label মুরগি. Show all posts

Thursday, 13 October 2016

চিকেন টেম্পুরা




উপকরণ

মুরগির বুকের মাংস দুই টুকরা, আদার রস এক চা-চামচ, রসুনের রস এক চা-চামচ, গোলমরিচের গুঁড়া এক চা-চামচ, পাপরিকা আধা চা-চামচ, লাল মরিচের গুঁড়া সিকি চা-চামচ, ডিম একটি, ময়দা আধা কাপ, কর্নফ্লাওয়ার আধা কাপ, বরফঠান্ডা পানি সিকি কাপ, ব্রেড ক্রাম্ব পরিমাণমতো, তেল ভাজার জন্য, লবণ স্বাদমতো।

প্রণালি

প্রথমে মুরগির টুকরাগুলো পাতলা করে কেটে নিতে হবে। ধুয়ে সম্ভব হলে হাতুড়ি দিয়ে একটু ছেঁচে নিয়ে আদা-রসুনের রস অল্প গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখুন। অন্য একটি বাটিতে ঠান্ডা পানির সঙ্গে ডিম ফাটিয়ে ব্রেড ক্রাম্ব তেল বাদে সব উপকরণ মিশিয়ে নিন। এবার এই মিশ্রণে একটি করে মুরগির পিস ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে গরম তেলে ভেজে তুলুন। সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন।


সংগৃহীত 
প্রথম আলো


Sunday, 1 September 2013

চিকেন ললিপপ

text



সূত্র: দৈনিক প্রথম আলো

মুরগিতে শিমের বিচি



সূত্র: দৈনিক প্রথম আলো

হানি টোস্ট উইংস




text




সূত্র: দৈনিক প্রথম আলো

পেঁপে দিয়ে মুরগী



উপকরণ:

 মুরগী - ৭৫০গ্রাম,পেঁপে টুকরো - ২৫০গ্রাম, তেজপাতা - ১ টি, এলাচি - ২ টি, দারুচিনি - ১ টুকরো, লবঙ্গ - ২ টি, আস্ত জিরা - ১ চিমতি, আদা বাটা - ১ টে চামচ, রসুন বাটা - ১টে চামচ, পেয়াজ বাটা - ১ টি , লবন, হলুদ গুঁড় - ১/২ চা চামচ, গোলমরিচ গুঁড় - ১/২ চা চামচ,কাঁচামরিচ - ৬ টি, পানি,ভাঁজা জিরে গুঁড় - ১ চা চামচ  ।

প্রণালিঃ  

একটা কড়াইতে তেল দিয়ে তা গরম হলে আস্ত তেজপাতা, এলাচি, দারুচিনি, লবঙ্গ ও আস্ত জিরা দিয়ে নারুন। এরপর পেয়াজ, আদা, রসুন, লবন দিয়ে কসিয়ে নিন। মসলা কসানো হলে মাংস এবং পেঁপে দিয়ে ভাল করে কসিয়ে নিন। এখন হলুদ গুঁড়, গোলমরিচ গুঁড়, আস্ত কাঁচামরিচ এবং পানি দিয়ে মাংস রান্না করুন। মাংস সিদ্ধ হলে ওপরে ভাঁজা জিরে গুঁড় দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করেন।


Wednesday, 28 August 2013

নান্না মিয়াঁর মোরগ পোলাও



রেসিপি পড়তে  ছবিতে ক্লিক করুন !


সূত্র: দৈনিক প্রথম আলো

Monday, 26 August 2013

বেকড পটেটো



উপকরণ বড় আকৃতির ৪টি গোল আলু, মুরগির মাংসের কিমা সেদ্ধ ৪ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, চিনি আধা চা-চামচ, মোজারেলা চিজ আধা কাপ, ঘি ২ চা-চামচ।

প্রণালিআলু ওপর থেকে কেটে নিতে হবে। এরপর পানি দিয়ে চুলায় হাল্কা সেদ্ধ করে নিতে হবে। নামিয়ে নিয়ে এর ভেতর থেকে চামচ দিয়ে কিছুটা শাঁস বের করে নিতে হবে। দেখতে বাটির মতো হবে।
এবারে আলুতে ঘি ও লবণ মাখিয়ে নিতে হবে। কিমা, গোলমরিচ, চিজ, চিনি ও লবণ একসঙ্গে মিশিয়ে নিয়ে সেগুলো আলুর ভেতরে পুরে দিতে হবে।
মুখটা চিজ দিয়ে উঁচু করে ভরে দিতে হবে। আলুগুলো ওভেনে ১০ থেকে ১৫ মিনিট বেক করতে হবে। এরপর পরিবেশন করা যাবে।

সবজি-মুরগির বিরিয়ানি

উপকরণ: পোলাও বা বাসমতি চাল ১ কেজি, ১ কেজির ৩টি ব্রয়লার মুরগি, বরবটি-পটল-পেঁপে-গাজর প্রতিটি আধা কেজি করে, বড় ক্যাপসিকাম ৫টি, জলপাই তেল ১ কাপ, ঘি ২ টেবিল চামচ, টক দই ১ কাপ, চিনি ২ টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ ৩ কাপ, গোলমরিচ ২ চা-চামচ, ২০টি আমন্ড বাদাম কুচি, আলু বোখারা ১০টি, গুঁড়া দুধ ৪ টেবিল চামচ, ময়দা ৪ টেবিল চামচ, গরমমসলা ও জয়ফল-জয়ত্রী গুঁড়া ২ টেবিল চামচ।
প্রণালি: গুঁড়া দুধ আলাদা করে গুলিয়ে নিতে হবে। এরপর ময়দায় লবণ ওগোলমরিচের গুঁড়া মিশিয়ে নিয়ে তাতে ছোট ছোট টুকরা করে কাটা মুরগির টুকরাগুলো গড়িয়ে নিতে হবে। তারপর কড়াইয়ে তেল দিয়ে তাতে ৪ থেকে ৫ মিনিট ভেজে নিতে হবে।
এরপর অন্য একটি পাত্রে তেলের মধ্যে পেঁয়াজ কুচি হালকা করে ভেজে তার মধ্যে ভাজা মুরগির টুকরাগুলোর সঙ্গে আদা বাটা মিশিয়ে ২ থেকে ৩ মিনিট ভাজতে হবে। এর মধ্যে টক দই, লবণ, চিনি মিশিয়ে ৫ থেকে ৬ মিনিট রাখতে হবে। সবজিগুলো কিউব করে কেটে অল্প তেলে লবণ ছিটিয়ে হালকা করে ভেজে নিতে হবে। চাল ধুয়ে নিয়ে চুলায় হাঁড়িভর্তি পানি ও পরিমাণমতো লবণ দিয়ে আধা সেদ্ধ করতে হবে।
এবার চালে বাকি সব কটি উপকরণ মেশানোর পালা। বড় কড়াইয়ে ঘি মাখিয়ে প্রথমে ভাত, তারপর মুরগির টুকরাগুলো, এরপর সবজি দিয়ে তার ওপর গোলানো দুধ, বাদাম কুচি, আলু বোখারা, গরমমসলা ও ঘি দিতে হবে। এভাবে পর পর ৪টি স্তরে ভাত, মুরগি, সবজি সাজিয়ে নিতে হবে। সবশেষে আবার ভাত দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার ওপর তাওয়ায় ২০ মিনিট নিচু আঁচে রাখতে হবে। ওভেনে হলে ১০ মিনিট রাখতে হবে।

সূত্র: দৈনিক প্রথম আলো

হটডগ



উপকরণ: 
লম্বা বান রুটি ১টি, মুরগির কিমা ৪ টেবিল চামচ, ধনেপাতার কুচি ১ চা-চামচ, ব্রেড ক্রাম্ব ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া সিকি চা-চামচ, চিনি আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, ফেটানো ডিম ২ টেবিল চামচ, টমেটো সস ১ চা-চামচ, মাখন আধা চা-চামচ, মেয়োনেজ ১ চা-চামচ।

প্রণালি: টমেটো সস, মাখন, মেয়োনিজ ছাড়া সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আঠালো এ মন্ডটাকে হটডগের সমান করে একটা লম্বা খোল আকৃতি দিতে হবে। এটা ফ্রিজে রেখে দিতে হবে খানিকটা সময়। এবারে টমেটো সস, মেয়োনিজ ও মাখন একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার হটডগ বানানোর বান রুটি ছুরি দিয়ে চিরে তাতে এই মিশ্রণটি লাগিয়ে নিতে হবে। ফ্রিজে রাখা হটডগ রোলটা বের করে তেলে মচমচে করে ভেজে নিতে হবে। এবার বানের মধ্যে রোল ভরে পরিবেশন। রোলটা ঘরে বানাতে না পারলে বাজার থেকে সসেজ কিনেও ব্যবহার করা যাবে।


সূত্র: দৈনিক প্রথম আলো