Thursday, 13 October 2016

চিকেন টেম্পুরা




উপকরণ: 

মুরগির বুকের মাংস দুই টুকরা, আদার রস এক চা-চামচ, রসুনের রস এক চা-চামচ, গোলমরিচের গুঁড়া এক চা-চামচ, পাপরিকা আধা চা-চামচ, লাল মরিচের গুঁড়া সিকি চা-চামচ, ডিম একটি, ময়দা আধা কাপ, কর্নফ্লাওয়ার আধা কাপ, বরফঠান্ডা পানি সিকি কাপ, ব্রেড ক্রাম্ব পরিমাণমতো, তেল ভাজার জন্য, লবণ স্বাদমতো।

প্রণালি: 

প্রথমে মুরগির টুকরাগুলো পাতলা করে কেটে নিতে হবে। ধুয়ে সম্ভব হলে হাতুড়ি দিয়ে একটু ছেঁচে নিয়ে আদা-রসুনের রস ও অল্প গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখুন। অন্য একটি বাটিতে ঠান্ডা পানির সঙ্গে ডিম ফাটিয়ে ব্রেড ক্রাম্ব ও তেল বাদে সব উপকরণ মিশিয়ে নিন। এবার এই মিশ্রণে একটি করে মুরগির পিস ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে গরম তেলে ভেজে তুলুন। সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন।


সংগৃহীত 
: প্রথম আলো


No comments:

Post a Comment