Showing posts with label সস. Show all posts
Showing posts with label সস. Show all posts

Thursday, 13 October 2016

সবুজ চাটনি




উপকরণ

ধনেপাতা এক মুঠো, জলপাই তেল এক টেবিল চামচ, রসুনের কোয়া দুটি, লেবুর রস এক টেবিল চামচ, গোল মরিচের গুঁড়া এক চা-চামচ, কাঁচা মরিচ দুটি, লবণ স্বাদমতো।


প্রণালি: 

সব উপকরণ একসঙ্গে পেস্ট করে নিন। তৈরি হয়ে গেল সবুজ চাটনি।


সংগৃহীত প্রথম আলো

সস মিক্সড






উপকরণ

বারবিকিউ সস দুই টেবিল চামচ, ওয়েস্টার সস এক টেবিল চামচ, টমেটো কেচাপ দুই টেবিল চামচ, সয়াসস এক টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া তিন ভাগের এক ভাগ চা-চামচ, ড্রাইড বেসিল আধা চা-চামচ, লেবুর রস এক টেবিল চামচ, শুকনা মরিচ টালা গুঁড়া এক চা-চামচ।


প্রণালি

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে।


সংগৃহীত: প্রথম আলো


Tuesday, 3 September 2013

টমেটো সস



উপকরণঃ

টমেটো কেজি
চিনি ১ কাপ
সিরকা ১ কাপ
শুকনা মরিচ ৬-৮ টি
টেস্টিং সল্ট ১/২ চা চামচ
পেঁয়াজ কুচি ১টি
রসুন ১টি
আদা ২ টুকরা
এলাচ ছ্যাঁচা ৪টি
দারুচিনি ২-৩ টুকরো
লবঙ্গ ৮ - ১০ টি
লবণ ২ চা চামচ
বিট লবণ ১ চা চামচ
গোলমরিচ গুঁড়ো ১/২ চা চামচ
কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ

প্রণালিঃ


টমেটো ধুয়ে টুকরো করে নিতে হবে পেঁয়াজ, রসুন, লবণ, গোলমরিচ গুঁড়ো ও বিট লবণ টমেটোর সঙ্গে মেশান। পাতলা কাপড়ে আদা ছ্যাঁচা , এলাচ, দারুচিনি, লবঙ্গ, একত্রে বেঁধে পুঁটলি করে টমেটোর সঙ্গে নিয়ে ঢাকনা দিয়ে চুলায় মৃদু আঁচে জ্বাল দিতে হবে। কয়েকবার নেড়ে নিতে হবে। । টমেটো সিদ্ধ হয়ে ঘন হলে ঘুঁটে নিতে হবে চালনিতে টমেটো মিশ্রণ ছেনে নিতে হবে ছেনে নেওয়া টমেটো মিশ্রণ, বিট লবণ, টেস্টিং সল্ট ,চিনি , কর্নফ্লাওয়ার সিরকা একসঙ্গে জ্বাল দিন ঘন হয়ে রং ধরলে নামিয়ে ফেলুনকাচের বোতলে সস সংরক্ষণ করুন।