Showing posts with label Meat. Show all posts
Showing posts with label Meat. Show all posts

Sunday, 25 August 2013

ঝাল মাংসের ঝোল


ঊপকরণঃ
  • গরুর মাংস ১ কেজি
  • রসুন বাটা ২ টেবিল চামচ
  • আদা বাটা ১ টেবিল চামচ
  • জিরা বাটা ১ চা চামচ
  • ধনে গুঁড়া ১ চা চামচ
  • হলুদ গুঁড়া ১ চা চামচ
  • মরিচ গুঁড়া ২ টেবিল চামচ (যেমন ঝাল করতে চান)
  • কাচা মরিচ ৪/৫ টা (কিংবা একটু বেশী ঝাল চাইলে বেশী দিবেন)
  • গোল মরিচ গুঁড়া ১/২ চা চামচ
  • গরম মশলা বাটা ১ চা চামচ
  • জয়ত্রী ও জায়ফল মিশ্রণ বাটা ১/২ চা চামচ
  • পেস্তাদানা বাটা ১ চা চামচ
  • পেয়াজ কুচি ১ কাপ
  • তেজপাতা ২ টি
  • সয়াবিন তেল ১ কাপ
  • পেয়াজ বেরেস্তা করা ১ টেবিল চামচ
  • চিনি ১/২ চা চামচ
  • লবন পরিমানমত
  • পানি ৫ কাপ (গরম)

প্রণালীঃ
  1.  মাংস টুকরো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
  2. এবার হাড়িতে মাংস এবং সব উপকরণ একসঙ্গে ভালকরে মেখে নিন।
  3. এ অবস্থায় ১০/১৫ মিনিট হাঁড়ির মুখ ঢেকে রেখে দিন।
  4. মশলা মাখানো মাংস সহ হাঁড়িটি চুলায় চাপিয়ে ঢাকনা দিয়ে দিন।
  5. এ অবস্থায় একটু পরে পরে ঢাকনা সরিয়ে মাংসগুলো নেড়ে দিতে হবে।
  6. ১০-১৫ মিনিটের মাথায় মাংস কিছুটা কষানো হলে গরম পানি দিয়ে দিন।
  7. অল্প আঁচে প্রায় ১ ঘন্টা রান্না করুন।
  8. মাংস সেদ্ধ হলে এবং ঝোল গাড় ও ঘন হয়ে এলে চিনি দিয়ে আরো ১৫ মিনিট অল্প আঁচে দমে রাখুন।
  9. তেল উপরে উঠলে নামিয়ে পরিবেশন করুন।

উত্সঃ ভুলু’স রেসিপি।