Showing posts with label মাছ. Show all posts
Showing posts with label মাছ. Show all posts

Thursday, 13 October 2016

প্রন টেম্পুরা




উপকরণ:

চিংড়ি ১০টি, আদা গুঁড়া সিকি চা-চামচ, রসুন গুঁড়া সিকি চা-চামচ, ময়দা আধা কাপ, কর্নফ্লাওয়ার আধা কাপ, তেল ভাজার জন্য।


প্রণালি

প্রথমে চিংড়িগুলোর লেজের দিকটা রেখে মাথা বাকি খোলস ফেলে ধুয়ে নিন। আদা রসুনের গুঁড়া মাখিয়ে রাখুন। অন্যদিকে টেম্পুরার মিশ্রণ তৈরি করুন। ডিম ফেটে সঙ্গে ঠান্ডা পানি দিন। এরপর তেল ব্রেড ক্রাম্ব বাদে বাকি সব উপকরণ মিশিয়ে নিন। এবার একটি একটি করে টেম্পুরা ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে গরম তেলে বাদামি করে ভেজে তুলুন। ব্যস তৈরি হয়ে গেল মচমচে মজাদার প্রন টেম্পুরা।


সংগৃহীত প্রথম আলো


Monday, 26 August 2013

ভাপা ইলিশ


উপকরণ: আধা কেজি থেকে ১ কেজি ওজনের একটি গোটা ইলিশ মাছ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, লবণ ১ চা-চামচ, তেল ১ কাপ, সিরকা ১ কাপ, টমেটো কেচাপ আধা কাপ, চিনি ১ চা-চামচ, কাঁচা মরিচ ১৫-২০টা।
প্রণালি: আকৃতি ঠিক রেখে ইলিশ মাছটি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। কাঁচা মরিচ ও টমেটো কেচাপ ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ইলিশ মাছে মাখিয়ে নিতে হবে। বড় হাঁড়িতে ডুবো পানিতে বেশি জ্বালে ইলিশ মাছটি সেদ্ধ করতে হবে। পানি কমে এলে আবার পানি দিতে হবে। শেষে চুলায় তাওয়া দিয়ে খুব কম আঁচে পানিসহ ইলিশ মাছের হাঁড়িটি টানা ১০ ঘণ্টা বসিয়ে রাখতে হবে। ৫ ঘণ্টা পর মাছটি উল্টে দিতে হবে। এর মধ্যে খেয়াল রাখতে হবে যেন পানি শুকিয়ে না যায়। সবশেষে টমেটো কেচাপ ও কাঁচা মরিচ দিয়ে ৫ মিনিট চুলায় রেখে নামিয়ে নিতে হবে।

সূত্র: দৈনিক প্রথম আলো