Showing posts with label খাসি. Show all posts
Showing posts with label খাসি. Show all posts

Thursday, 13 October 2016

পাঁচফোড়ন খাসির কালিয়া




উপকরণ :

খাসির মাংস এক কেজি, তেল আধা কাপ, পেঁয়াজ টুকরা এক কাপ, পাঁচফোড়ন এক চা-চামচ, রসুনবাটা এক টেবিল চামচ, আদাবাটা দুই টেবিল চামচ, দারুচিনি দুই ইঞ্চি, এলাচি দুটি, লবঙ্গ দুটি, এক চা-চামচ আর কাশ্মীরি মরিচ বা সাধারণ লাল মরিচের গুঁড়া দেড় চামচ, কাঁচা মরিচ পাঁচটি।

প্রণালি :

প্রথমে এক কেজি খাসির মাংস মাঝারি টুকরো করে ভালো করে পানিতে ধুয়ে নিতে হবে। তারপর কড়াইয়ে আধা কাপ তেল দিয়ে এক কাপ পেঁয়াজ টুকরা ভেজে নিতে হবে। পেঁয়াজ বাদামি রং হওয়া পর্যন্ত ভাজতে হবে।

পেঁয়াজগুলো পাশে সরিয়ে কড়াইয়ের মাঝে জমা তেলে এক চা-চামচ পাঁচফোড়ন দিন। তেলে এগুলো ফুটে উঠলে তাতে এক টেবিল চামচ রসুনবাটা, দুই টেবিল চামচ আদাবাটা, দুই ইঞ্চি দারুচিনি, দুটি এলাচি দুটি লবঙ্গ একটু ছেঁচে নিয়ে দিতে হবে। হলুদ এক চামচ আর দেড় চামচ কাশ্মীরি মরিচ বা  সাধারণ লাল মরিচ দিতে হবে। এবার ভালোভাবে মসলাগুলো কষিয়ে নিতে হবে। আদা, রসুনের কাঁচা গন্ধ চলে গেলে মাংস দিয়ে আবার কষাতে হবে। ভালোভাবে কষানো হলে দমে অথবা প্রেশারকুকারে বসিয়ে দিতে হবে। প্রেশারকুকারে আধঘণ্টা রাখলে মাংস সেদ্ধ হয়ে যাবে। এবার ঝোলের আন্দাজ বুঝে গরম পানি ঢালতে হবে। শেষে কাঁচা মরিচ দিয়ে দমে রেখে চুলা থেকে নামিয়ে পরিবেশন করতে পারবেন।


সংগৃহীত প্রথম আলো

Wednesday, 28 August 2013

খাসির কাচ্চি


রেসিপি পড়তে  ছবিতে ক্লিক করুন !


সূত্র: দৈনিক প্রথম আলো

Monday, 26 August 2013

খাসির গ্লাসি

উপকরণখাসির মাংস (রানের) এক কেজি আট টুকরা। ডিম আটটা, তেল আধা লিটার, আদা ২০০ গ্রাম, রসুন ২০০ গ্রাম, গরম মসলা ১০০ গ্রাম, ঘি ২০০ গ্রাম, দুধের মালাই ২০০ গ্রাম, বাদাম ১০০ গ্রাম, কাঁচা মরিচ ১০০ গ্রাম, পেঁয়াজ আধা কেজি, দুধ আধা কেজি, লবণ পরিমাণমতো।                                                
প্রণালিসব ধরনের মসলা একত্রে বেটে মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে ২০ মিনিট একটি পাত্রে ঢেকে রাখতে হবে। এবার মসলা মেশানো মাংস এক থেকে দুই লিটার পানি দিয়ে ২০ মিনিট চুলায় দমে রাখতে হবে। ২০ মিনিট পার হলে একটু পর পর ঢাকনা খুলে মাংস নাড়া দিতে হবে। এভাবে এক ঘণ্টা চলবে। মাংস সেদ্ধ হলে সেদ্ধ করা ডিম মাংসে ঢেলে দিয়ে পাঁচ মিনিটের মতো চুলায় রাখতে হবে। এবার ঘি দিয়ে পেঁয়াজ কুচি ভেজে তাতে মাংস ঢেলে কষিয়ে নিতে হবে। এবার তাতে দুধ, মালাই ও বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে। মনে রাখবেন, গ্লাসিতে কখনোই আলু দেয়া যাবে না।

সূত্র: দৈনিক প্রথম আলো

খাসির রানের রোস্ট

উপকরণ
১ কেজি ওজনের খাসির রান, সোয়া কাপ মিষ্টি দই, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, সয়াবিন তেল আধা কাপ, গরমমসলা, জয়ফল-জয়ত্রী বাটা আদা চা-চামচ, টমেটো কুচি ১ কাপ, পেঁপে বাটা ২ চা-চামচ, দুধের ননি আধা কাপ, পেঁয়াজ ২ কাপ, ময়দা ১ টেবিল চামচ, বাদাম কুচি ও কিশমিশ পরিমাণ মতো।

প্রণালি
খাসির রান ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। 
প্রয়োজনে শুকনো কাপড় দিয়ে পানি শুষে নিতে হবে। এবার ময়দা ও লবণ মাখিয়ে হাড়সহ রানটি তেলের মধ্যে কম জ্বালে ১০ মিনিটের মতো ভেজে নিতে হবে। এবার একটি বড় হাঁড়িতে অন্য সব উপকরণ দিয়ে খাসির রানটি ডুবো পানিতে ঢাকনা দিয়ে ডেকে দুই থেকে তিন ঘণ্টা সেদ্ধ করতে হবে।
পানি শুকিয়ে এলে প্রয়োজনে আবার পানি দিতে হবে। পানিটা ঘন হয়ে এলে এর সঙ্গে কিশমিশ ও বাদাম মিশিয়ে নামিয়ে নিতে হবে।
সূত্র: দৈনিক প্রথম আলো