Showing posts with label Collected Receipes. Show all posts
Showing posts with label Collected Receipes. Show all posts

Thursday, 13 October 2016

পাঁচফোড়ন খাসির কালিয়া




উপকরণ :

খাসির মাংস এক কেজি, তেল আধা কাপ, পেঁয়াজ টুকরা এক কাপ, পাঁচফোড়ন এক চা-চামচ, রসুনবাটা এক টেবিল চামচ, আদাবাটা দুই টেবিল চামচ, দারুচিনি দুই ইঞ্চি, এলাচি দুটি, লবঙ্গ দুটি, এক চা-চামচ আর কাশ্মীরি মরিচ বা সাধারণ লাল মরিচের গুঁড়া দেড় চামচ, কাঁচা মরিচ পাঁচটি।

প্রণালি :

প্রথমে এক কেজি খাসির মাংস মাঝারি টুকরো করে ভালো করে পানিতে ধুয়ে নিতে হবে। তারপর কড়াইয়ে আধা কাপ তেল দিয়ে এক কাপ পেঁয়াজ টুকরা ভেজে নিতে হবে। পেঁয়াজ বাদামি রং হওয়া পর্যন্ত ভাজতে হবে।

পেঁয়াজগুলো পাশে সরিয়ে কড়াইয়ের মাঝে জমা তেলে এক চা-চামচ পাঁচফোড়ন দিন। তেলে এগুলো ফুটে উঠলে তাতে এক টেবিল চামচ রসুনবাটা, দুই টেবিল চামচ আদাবাটা, দুই ইঞ্চি দারুচিনি, দুটি এলাচি দুটি লবঙ্গ একটু ছেঁচে নিয়ে দিতে হবে। হলুদ এক চামচ আর দেড় চামচ কাশ্মীরি মরিচ বা  সাধারণ লাল মরিচ দিতে হবে। এবার ভালোভাবে মসলাগুলো কষিয়ে নিতে হবে। আদা, রসুনের কাঁচা গন্ধ চলে গেলে মাংস দিয়ে আবার কষাতে হবে। ভালোভাবে কষানো হলে দমে অথবা প্রেশারকুকারে বসিয়ে দিতে হবে। প্রেশারকুকারে আধঘণ্টা রাখলে মাংস সেদ্ধ হয়ে যাবে। এবার ঝোলের আন্দাজ বুঝে গরম পানি ঢালতে হবে। শেষে কাঁচা মরিচ দিয়ে দমে রেখে চুলা থেকে নামিয়ে পরিবেশন করতে পারবেন।


সংগৃহীত প্রথম আলো

জলপাই মরিচের আচার




জলপাই সেদ্ধ করে রোদে শুকাতে হবে। আধা শুকনা অবস্থায় বিচি ফেলে পরিমাণমতো লবণ ও হলুদ দিয়ে মাখাতে হবে। লবণ-হলুদ মাখিয়ে হালকা (মাখা মাখা) সরিষার তেল দিয়ে ঢাকনাযুক্ত কাচের পাত্রে রেখে দিন। খেয়াল রাখতে হবে, এতে যেন ফাঙ্গাস না পড়ে। মাসে অন্তত একবার, সম্ভব হলে দুবার কাচের পাত্র দু-তিন ঘণ্টা রোদে রাখলে ফাঙ্গাস হবে না। মাঝারি আকারের লাল মরিচ সংগ্রহ করতে হবে। এরপর পরিমাণমতো আদা, রসুন, মসলা ও পাঁচফোড়ন ভেজে গুঁড়া করে নিন। কাচের পাত্রে রাখা জলপাই বড় পাত্রে ঢেলে ভালো করে এসব উপকরণের সঙ্গে মাখিয়ে ভর্তা করতে হবে। ভর্তা করার পর তিন-চার দিন কিছু সময়ের জন্য হালকা রোদে রেখে দিন। তারপর সংগৃহীত মরিচের বাঁকা দিক লম্বা করে কেটে অর্ধেক বিচি ফেলে তার ভেতর পরিমাণমতো মাখানো জলপাই ঢুকিয়ে কাচের বয়াম অথবা ঢাকনাযুক্ত কাচের পাত্রে সাজিয়ে রাখতে হবে। এবার আচার সরিষার তেল দিয়ে ডুবিয়ে রাখুন। এভাবে হয়ে গেল জলপাই মরিচের আচার। বানানোর পর তা দু-তিন দিন পরপর টানা তিন-চার ঘণ্টা করে কড়া রোদে রাখলে ভালো থাকবে। রোদ থেকে আনার পর মুখ খুলে ভেতরের গ্যাস বের করে দিতে হবে। এই আচার অত্যন্ত সুস্বাদু ও মজাদার। যত পুরোনো হবে তত মজা।

সংগৃহীত প্রথম আলো

লুচি




উপকরণ

ময়দা ৫০০ গ্রাম, লবণ সামান্য, তেল টেবিল চামচ (মাখানোর জন্য), চিনি চা-চামচ, পানি ভাজার জন্য তেল পরিমাণমতো।

প্রণালি

ময়দার সঙ্গে পানি, লবণ চিনি মিশিয়ে মাখাতে হবে। একবার মেখে কিছুক্ষণ রেখে আবার মাখুন। এভাবে কয়েক দফায় মাখালে খামিটা নরম হবে। লুচি ভাজাও ভালো হবে। খামি হয়ে গেলে ছোট ছোট করে কেটে নিয়ে গোল করে বেলে নিন। কড়াইতে তেল গরম করে ডুবোতেলে ভেজে ফুলে উঠলে তুলে নিন।


সংগৃহীত প্রথম আলো

লাবড়া




উপকরণ:

বেগুন ২টি, মিষ্টি কুমড়া অর্ধেক, পটল -৬টি, আলু -৫টি, চিচিঙ্গা ২টি, আদাবাটা চা-চামচ, জিরাবাটা আধা চা-চামচ, হলুদ চা-চামচ, মরিচের গুঁড়া চা-চামচ, গরম মশলার গুঁড়া চা-চামচ, পাঁচফোড়ন চা-চামচ, কাঁচা মরিচ -৬টি, তেল কাপ, শুকনা মরিচ ৫টি, তেজপাতা -৩টি, লবণ স্বাদমতো, চিনি টেবিল চামচ এবং ঘি চা-চামচ।

প্রণালি:

সবজিগুলো একটু বড় আকারে কেটে কড়াইতে তেল দিয়ে একটু গরম হয়ে এলে তাতে তেজপাতা, শুকনা মরিচ, পাঁচফোড়ন দিয়ে কিছুক্ষণ রেখে এক এক করে জিরাবাটা, আদাবাটা, হলুদ, শুকনা মরিচের গুঁড়া আর লবণ দিয়ে একটু নেড়েচেড়ে তাতে সবজি দিতে হবে। সবজি ভালোভাবে নাড়াতে হবে, যাতে মশলা ভালোভাবে মিশে যেতে পারে। সবজি মশলায় মেখে হালকা সেদ্ধ-ভাব এলে তাতে দেড় কাপ পানি দিয়ে ঢেকে দিতে হবে। - মিনিট পর সবজির জল শুকিয়ে এলে গরম মশলার গুঁড়া, কাঁচা মরিচ, চিনি ঘি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চুলা বন্ধ করে দিতে হবে। একটু ঠান্ডা হলে অন্য একটি পাত্রে ঢেলে পরিবেশন করতে হবে লাবড়া বা পাঁচমিশালি সবজি।


সংগৃহীত প্রথম আলো

Sunday, 1 September 2013

হাঁসের মালাইকারি





সূত্র: দৈনিক প্রথম আলো

ছানা মটরশুঁটি




সূত্র: দৈনিক প্রথম আলো

মটরশুঁটির চটপটি



সূত্র: দৈনিক প্রথম আলো

মটরশুঁটির পোলাও






সূত্র: দৈনিক প্রথম আলো

আলু মটরশুঁটি





সূত্র: দৈনিক প্রথম আলো

চকলেট মিল্ক শেক





সূত্র: দৈনিক প্রথম আলো

চিকেন ললিপপ

text



সূত্র: দৈনিক প্রথম আলো

শিমের বিচি দিয়ে রুই মাছ




সূত্র: দৈনিক প্রথম আলো


মুরগিতে শিমের বিচি



সূত্র: দৈনিক প্রথম আলো

পুরভরা টমেটো

text



সূত্র: দৈনিক প্রথম আলো

টমেটোর ভর্তা

text






সূত্র: দৈনিক প্রথম আলো

সবজি কাটলেট

text


সূত্র: দৈনিক প্রথম আলো

গরুর মাংসে বাঁধাকপি




রেসিপি পড়তে  ছবিতে ক্লিক করুন !


সূত্র: দৈনিক প্রথম আলো

ম্যাকরনি টুইস্ট

text




সূত্র: দৈনিক প্রথম আলো

হানি টোস্ট উইংস




text




সূত্র: দৈনিক প্রথম আলো

পালং পরোটা

text

text

সূত্র: দৈনিক প্রথম আলো