Showing posts with label টিফিন. Show all posts
Showing posts with label টিফিন. Show all posts

Thursday, 13 October 2016

চিকেন টেম্পুরা




উপকরণ

মুরগির বুকের মাংস দুই টুকরা, আদার রস এক চা-চামচ, রসুনের রস এক চা-চামচ, গোলমরিচের গুঁড়া এক চা-চামচ, পাপরিকা আধা চা-চামচ, লাল মরিচের গুঁড়া সিকি চা-চামচ, ডিম একটি, ময়দা আধা কাপ, কর্নফ্লাওয়ার আধা কাপ, বরফঠান্ডা পানি সিকি কাপ, ব্রেড ক্রাম্ব পরিমাণমতো, তেল ভাজার জন্য, লবণ স্বাদমতো।

প্রণালি

প্রথমে মুরগির টুকরাগুলো পাতলা করে কেটে নিতে হবে। ধুয়ে সম্ভব হলে হাতুড়ি দিয়ে একটু ছেঁচে নিয়ে আদা-রসুনের রস অল্প গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখুন। অন্য একটি বাটিতে ঠান্ডা পানির সঙ্গে ডিম ফাটিয়ে ব্রেড ক্রাম্ব তেল বাদে সব উপকরণ মিশিয়ে নিন। এবার এই মিশ্রণে একটি করে মুরগির পিস ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে গরম তেলে ভেজে তুলুন। সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন।


সংগৃহীত 
প্রথম আলো


Monday, 26 August 2013

হটডগ



উপকরণ: 
লম্বা বান রুটি ১টি, মুরগির কিমা ৪ টেবিল চামচ, ধনেপাতার কুচি ১ চা-চামচ, ব্রেড ক্রাম্ব ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া সিকি চা-চামচ, চিনি আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, ফেটানো ডিম ২ টেবিল চামচ, টমেটো সস ১ চা-চামচ, মাখন আধা চা-চামচ, মেয়োনেজ ১ চা-চামচ।

প্রণালি: টমেটো সস, মাখন, মেয়োনিজ ছাড়া সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আঠালো এ মন্ডটাকে হটডগের সমান করে একটা লম্বা খোল আকৃতি দিতে হবে। এটা ফ্রিজে রেখে দিতে হবে খানিকটা সময়। এবারে টমেটো সস, মেয়োনিজ ও মাখন একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার হটডগ বানানোর বান রুটি ছুরি দিয়ে চিরে তাতে এই মিশ্রণটি লাগিয়ে নিতে হবে। ফ্রিজে রাখা হটডগ রোলটা বের করে তেলে মচমচে করে ভেজে নিতে হবে। এবার বানের মধ্যে রোল ভরে পরিবেশন। রোলটা ঘরে বানাতে না পারলে বাজার থেকে সসেজ কিনেও ব্যবহার করা যাবে।


সূত্র: দৈনিক প্রথম আলো