Thursday, 13 October 2016

ছোলার ডাল





উপকরণ:

ছোলার ডাল ধুয়ে সেদ্ধ করা ৫০ গ্রাম, আদাবাটা ১ টেবিল চামচ, জিরা ১ চা-চামচ, শুকনা মরিচ ৮টি, তেজপাতা ৪টি, কাঁচা মরিচ কয়েকটি, লবণ স্বাদমতো, হলুদ আধা চা-চামচ, চিনি ১ চা-চামচ, ঘি ১ টেবিল চামচ, তেল আধা কাপ এবং গরম মশলার গুঁড়া আধা চামচ।

প্রণালি:

ডাল সেদ্ধ করার সময় লবণ ও হলুদ দিয়ে দিতে হবে। এবার কড়াইতে আধা কাপ তেল দিতে হবে। তেল গরম হয়ে এলে তাতে তেজপাতা ও শুকনা মরিচ ভেজে নিতে হবে। এরপর জিরার সম্ভার দিতে হবে। এবার আদাবাটা দিয়ে একটু নেড়ে সেদ্ধ ডাল ও চিনি দিন। ৮-১০ মিনিট ডাল ফুটিয়ে তাতে কাঁচা মরিচ, গরম মশলার গুঁড়া ও ঘি দিয়ে একটি পাত্রে নামিয়ে পরিবেশন করুন।



সংগৃহীত : প্রথম আলো

No comments:

Post a Comment